বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের লালবাজারে হলি বাজার পরিদর্শন ও আলোচনা সভা সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি: অর্থমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি ফারহানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি? চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১২ জনের

বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিলিয়ন ডলার সহায়তা দেবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য নীতির ফলে দেশটির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন। সোমবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা। 

যুক্তরাষ্ট্রের কৃষকেরা রেকর্ড পরিমাণ ফসল উৎপাদনের চাপের পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চলতি বছর। বিশেষ করে বাণিজ্য আলোচনা স্থবির থাকার মধ্যে চীন শরৎকালে দক্ষিণ আমেরিকার সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনায় সয়াবিন বিক্রি থেকে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক এবং রিপাবলিকান কৃষি-রাজ্যের আইন প্রণেতারা আগামী বছরের চাষের মৌসুমের জন্য বীজ, সার এবং অন্যান্য খরচে কৃষকদের সহায়তা করার জন্য এই সহায়তা চেয়েছে। 
এর আগে অক্টোবর মাসে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০০ কোটি ডলারের একটি কৃষি উদ্ধার প্যাকেজ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানিয়েছিলেন, ৪৩ দিন ধরে চলা ফেডারেল সরকারের শাটডাউন এই প্যাকেজ বাস্তবায়নে বিলম্ব ঘটিয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit