বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে প্লেয়ার বেচা-কেনার অনুষ্ঠান নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন গত আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশ দলের অনিয়মিত তারকা নাঈম শেখ। 

আজ আমরা জানার চেষ্টা করব ২০১২ সাল থেকে গত ১১টি আসরে বিদেশি যেসব তারকা বিপিএলে অংশ নিয়ে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন। 

১. শহীদ আফ্রিদি : ২০১২ সালের আসরে ৭ লাখ ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার পাকিস্তানের এই কিংবদন্তি।

২. ক্রিস গেইল : ২০১২ সালের আসরে ৫ লাখ ৫১ হাজার ডলারে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে টানে বরিশাল বার্নার্স।

৩. মারলন স্যামুয়েলস : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ৬০ হাজার ডলারে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে দলে নেয় দুরন্ত রাজশাহী।

৪. কাইরন পোলার্ড : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ডলারে কাইরন পোলার্ডকে দলে টানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৫. ইমরান নাজির : ২০১৩ সালের আসরে ২ লাখ ৮০ হাজার ডলারে পাকিস্তানের তারকা ওপেনার ইমরান নাজিরকে দলে টানে চিটাগং কিংস।

৬. শহীদ আফ্রিদি : ২০১৩ সালের টুর্নামেন্টে ২ লাখ ৭৫ হাজার ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৭. আজহার মাহমুদ : ২০১৩ সালে নিলাম থেকে ২ লাখ ৬ হাজার ডলার দিয়ে আজহার মাহমুদকে দলে নেয় বরিশাল বার্নার্স।

৮-৯. শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো : ২০১২ সালের নিলামে ১ লাখ ৫০ হাজার ডলারে দল পান শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই দলে নেয় চিটাগং কিংস।

১০. ব্র্যাড হজ : ২০১২ সালের আসরে ১ লাখ ৪০ হাজার ডলারে ব্র্যাড হজকে দলে টানে বরিশাল বার্নার্স।

 

কিউএনবি/খোরশেদ/০৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit