শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় এমএমএস বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পুষ্টি, বহু উপাদানযুক্ত অনুপুষ্টি এবং ওয়াশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সহায়ক উপকরণ বিপি মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আয়োজনে সিএইচসিপি, সেকমো, এফডব্লিউভিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ডাঃ গীতা রাণী দেবী, ডাঃ বিথী মজুমদার, দি হাঙ্গার প্রজেক্টের টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসুচির টেকনিক্যাল এক্সপার্ট ডাঃ সুবীর খিয়াং বাবু, পত্নীতলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ রায়, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমুখ।

প্রশিক্ষণে সারা বছর বাড়িতে উৎপাদিত দেশীয় শাক-সবজি, ফলমূল পরিবারের সকল সদস্যের প্রচুর পরিমাণে খাওয়া নিশ্চিত করতে দেশী শাক-সবজি ও ফলমূলের বীজ রোপন, সম্প্রসারণ ও সংরক্ষণ এবং দেশীয় ফলমূলের বীজকে খাদ্য তালিকায় রাখার বিষয়ে সকল মানুষকে সচেতন করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ। এছাড়া প্রত্যেক গর্ভবতীকে সুস্থ্য শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) সেবন নিশ্চিত করতে হবে। ১৫টি উপাদানযুক্ত এমএমএস গর্ভবতীর নরমাল ডেলিভারি নিশ্চিত করতে সহায়ক হবে। এজন্য কমিউনিটি ক্লিনিক থেকে এএনসি ও পিএনসি চেকআপ নিশ্চিত করে গর্ভবতীদের এমএমএস নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit