মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মঞ্চে উঠে গায়িকাকে কোলে তুলতে গেলেন শ্রোতা, অতঃপর…

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : দর্শকরা জানান, ওই রাতে হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা। তিনি যখন গানে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক যুবক নিরাপত্তার বেষ্টনী টপকে মঞ্চে উঠে পড়েন এবং কনিকাকে জাপটে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেন। এমন আকস্মিক ঘটনায় গায়িকা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও গান থামাননি। দ্রুত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রকাশ্য জনসমাবেশে একজন নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটিজেনের মন্তব্য, ‘যদি হাজার মানুষের সামনে একজন নারী নিরাপদ না হন, তবে একাকী চলাচলের সময় নিরাপত্তা নিয়ে ভাবলে আতঙ্কিত হতে হয়।’ অনেকে ওই যুবককে ভক্ত না বলে ‘হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত করেছেন।

বলিউড সংগীত জগতের অন্যতম সফল কণ্ঠশিল্পী কনিকা কাপুর। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। গায়িকা বা তার দলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে তাএমন নিরাপত্তাহীনতার চিত্র সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit