বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা চালাল থাইল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

নিউজ ডেক্স : থাই সামরিক বাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় সংঘর্ষে এক থাই সেনা নিহত ও চারজন আহত হওয়ার পর তারা বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। পরে আরো এক থাই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। উভয় দেশই সর্বশেষ এই উত্তেজনার জন্য একে অপরকে দায়ী করেছে। এই ঘটনা ঘটল ট্রাম্পের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসেরও বেশি সময় পর।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, সোমবার ভোর প্রায় ৫টার দিকে থাই বাহিনী কম্বোডিয়ার সেনাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, কম্বোডিয়া কোনো পাল্টা হামলা চালায়নি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন, যিনি বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের পিতা এবং এখনো অত্যন্ত প্রভাবশালী। তিনি দেশটির বাহিনীকে সংযম দেখাতে আহ্বান জানান। তিনি বলেন, থাইল্যান্ড কম্বোডিয়াকে পাল্টা হামলায় জড়াতে চাচ্ছে। হুন সেন ফেসবুক পোস্টে লেখেন, পাল্টা জবাব দেওয়ার রেডলাইন ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। আমি সব পর্যায়ের কমান্ডারদের অনুরোধ করছি, তারা যেন কর্মকর্তাদের ও সেনাদের এ বিষয়ে অবহিত করেন।

জুলাই মাসে এই সীমান্ত উত্তেজনা পাঁচ দিনের যুদ্ধে রূপ নেয়, যাতে অন্তত ৪৮ জন মারা যায় এবং প্রায় তিন লাখ মানুষ ঘরছাড়া হয়। রবিবার থাই সামরিক বাহিনী সীমান্তবর্তী চারটি প্রদেশের কিছু গ্রাম খালি করার নির্দেশ দেয়। বর্তমানে প্রায় ৩৫,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত রয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুওয়ারি বলেন, থাই সেনাদের ওপর ভারী অস্ত্র দিয়ে হামলা করা হয়, এতে একজন সেনা নিহত ও চারজন আহত হন। এ কারণে কম্বোডীয় বাহিনীর হামলা দমনে আমরা বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছি।

 

 

কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit