শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

জহুরুল ইসলামের কম্বল বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোরের চৌগাছায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে চৌগাছা পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্যানচালক ও পথচারিদের হাতে এসব কম্বল তুলে দেন যশোর জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম।

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খাইরুজ্জামান, পৌর বিএনপির সদস্য মাহফুজুর রহমান পলেন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বিএম ইকলাচ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিএম বাবু, পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন, ছাত্রদল নেতা আব্দুল আলিম ও তিহান হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শীতবস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন সুবিধাবঞ্চিত ভ্যানচালক ও পথচারিরা। জহুরুল ইসলামের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit