শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

চৌগাছা বাসদের ৪৫ তম প্রতিষ্ঠানার্ষিকী উপলক্ষে  সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : দুনিয়ার মজদুর এক হও” লড়াই কর “এই স্লোগান সামনে রেকে  যশোরের চৌগাছায় বাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  রবিবার বিকেলে এ উপলক্ষ্যে  পৌর শহরের প্রেসক্লাব চৌগাছা  মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে কেন্দ্রীয় কমিটির  সহকারী সাধারণ সম্পাদক  কমরেড রাজেকুজ্জামান রতন  প্রধান অতিথির বক্তৃতা করেন।  তিনি বলেন-  ১৯১৭ সালের মহান রুশ বিপ্লব মানবমুক্তির সংগ্রামকে নতুন দিগন্ত দেখিয়েছিল এবং শোষণমুক্ত সমাজ গঠনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।

সেই বিপ্লবের শিক্ষা আজও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগাচ্ছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের সংগঠন হিসেবে বাসদ ৪৫ বছর ধরে শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রগতিশীল শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তারা গণতান্ত্রিক অধিকার, ন্যায্য মজুরি, শিক্ষা-স্বাস্থ্যসহ সবার মৌলিক চাহিদা নিশ্চিত করার দাবিও পরিপূর্ণভাবে তুলে ধরেন।

উপস্থিত নেতৃবৃন্দ সকলকে সংগঠিত আন্দোলনের মাধ্যমে সমতার সমাজ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।  প্রেসক্লাব মোড়ে “মহান রুশ বিপ্লবের ১০৮ তম এবং বাসদের ৪৫তম বার্ষিকী  সভায় উপজেলা বাসদের আহবায়ক কমরেড রফিউদ্দিন বিশ্বাস সভাপতিত্ব করেন।  এতে প্রধান অতিথির বক্তৃতা করেন  বাংলাদেশ  সমাজতান্ত্রিক দল -বাসদ কেন্দ্রীয় কমিটির  সহকারী সাধারণ সম্পাদক  কমরেড রাজেকুজ্জামান রতন।

উপজেলা সমাজতান্ত্রিক দল -বাসদের সদস্য সচিব  আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  সমাজতান্ত্রিক দল -বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান, যশোর জেলা সমাজতান্ত্রিক দল -বাসদ আহবায়ক কমরেট শাহজাহান ও সদস্য সচিব  কমরেড  হাসিনুর রহমান,সমাজতান্ত্রিক দল- বাসদ থেকে  মনোমিত  যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী  ও যশোর জেলা বাসদের সদস্য কমরেট ইমরান খান। এছারা উপস্থিত ছিলেন   যশোর জেলা বসদ কৃষক ফ্রন্টের  সভাপতি কমরেড আলাউদ্দিন, উপজেলা সমাজতান্ত্রিক দল -বাসদের সদস্য কমরেড জাহিদুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit