রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

রাজনীতি ডেক্স : রাজধানীর ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জুবাইদা রহমান। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন। রুমন জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

সকালেও তিনি হাসপাতালে যান। গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও। এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit