বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

দুই-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ : সৌদি আরব

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

নিউজ ডেক্স : সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো ‘দুই-রাষ্ট্র সমাধান’। আল জাজিরার বরাতে এই তথ্য জানানো হয়। দোহা ফোরাম ২০২৫-এ বক্তব্য রাখার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ান বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা স্পষ্ট এবং সেটি নতুন করে পুনঃআলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘অস্ত্রবিরতি বলতে আমরা কী বুঝি, নিরস্ত্রীকরণ বলতে কী বুঝি, এমনকি গাজা শাসনে ফিলিস্তিনি নেতৃত্বাধীন প্রক্রিয়া বলতে আমরা কী বুঝি; এসব বিষয়ে নতুন করে আবার আমরা নির্ধারণ করতে পারি না। তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় সবাই একমত যে, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো দুই-রাষ্ট্র সমাধান।

যদি তাই হয়, তবে প্রশ্ন হলো—এই বাস্তবায়ন সম্ভব করতে সবাই কী করতে প্রস্তুত।’এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার অধিকৃত জেরুজালেমের উত্তর-পূর্বে মেখমাস এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে হামলা চালিয়েছে। তারা খান আল-আহমারের কাছাকাছি এলাকায় বেদুইন রাখালদের ওপরও হামলা চালায়। স্থানীয় সূত্র জানায়, বসতি স্থাপনকারীরা মেখমাসের ওয়াদি আল-বারাদিয়া এলাকায় জলপাই বাগানে নিজেদের গরু ছেড়ে দেয় এবং আশপাশের ঘরবাড়িতে হামলার চেষ্টা করে। তরুণ স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit