সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : গত ৭ নভেম্বর ‘চিকরি চিকরি’ গানটি প্রকাশ করে টি সিরিজ। এখন পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ৩১ মিলিয়ন। গানের দৃশ্যে দক্ষিণ ভারতীয় তারকা রামচরণকে সিগারেট টানতে টানতে নাচতে দেখা গেছে; কখনো ক্রিকেট ব্যাট হাতেও নেচেছেন তিনি। রামচরণের সঙ্গে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও দেখা গেছে।

গানের ভিডিওটি প্রকাশের পর রামচরণের সিগারেট টানতে টানতে নাচের স্টেপটি তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। কেউ কেউ গানটির সঙ্গে নেচে ভাইরালও হয়েছেন এরইমধ্যে। গানটির সুর, ভোকাল, অভিনয় এবং দৃশ্য সবই একসঙ্গে শক্তিশালী। ম্যাশ আপ ধারার সুর ও রিদম গানটিকে আধুনিক ও ঐতিহ্য বহন করেছে বলে ধারণা অনুরাগীদের।

গানটির “হুক-স্টেপ” এবং নাচ দ্রুত সোশ্যাল মিডিয়া (রিল, টিকটক, ইনস্টাগ্রাম)–এ জনপ্রিয় হয়ে উঠেছে। এক মডেলের নাচ এবং তার ভাইরাল হওয়ায় এর ভাইরালিটি বেড়েছে। 
গানটির “হুক-স্টেপ” এবং নাচ দ্রুত সোশ্যাল মিডিয়া (রিল, টিকটক, ইনস্টাগ্রাম)–এ জনপ্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়াজুড়ে একজন তরুণীর নাচ প্রশংসা কুড়িয়েছে।
 
আলোচিত সেই তরুণীর নাম আশমা বিশ্বকর্মা; নেপালের মেয়ে। পেশায় একজন মডেল ও নৃত্যশিল্পী। ‘চিকরি চিকরি’ গানে নেচে নেপালের গণ্ডি পেরিয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়ছে।

সিনেমাটি গ্রামীণ পটভূমিকায় — মানে গ্রাম, মাটির গণ্ডি, গ্রামের মানুষ, সামাজিক বন্ধন, গ্রামীণ খেলাধুলা এসব কিছুর মিশেলে নির্মিত হয়েছে। বুচি বাবু সানা পরিচালিত তেলেগু ‘পেড্ডি’ সিনেমাটি আগামী বছরের ২৭ মার্চ মুক্তি পাবে বলে জানা গেছে।

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit