বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

রাফিনিয়া কেন ব্যালন ডি’অর জেতেননি, হতাশ আর্জেন্টাইন কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগেই মুগ্ধতা প্রকাশ করেছিলেন। তবে সে স্তুতির মান রাখতেই যেন রাফিনিয়া জ্বলে উঠলেন ম্যাচে। গোল করলেন, বনে গেলেন ম্যাচসেরাও। আর তাতে ভর করেই বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। 

ম্যাচের পর আরও এক প্রস্থ রাফিনিয়া স্তুতি গাইলেন আতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো পাবলো সিমিওনে। ম্যাচের পর তিনি ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে অকপট প্রশংসা করেন।

সিমিওনে বলেন, ‘রাফিনিয়া অবিশ্বাস্য খেলোয়াড়। সে সব জায়গায় খেলতে পারে। উইঙ্গার হিসেবে, মিডফিল্ডার হিসেবে, স্ট্রাইকার হিসেবে, এমনকি উইং ব্যাক হিসেবেও।’তিনি আরও যোগ করেন, ‘সে গোল করতে পারে, সুযোগ তৈরি করতে পারে, প্রেস করতে পারে এবং দৌড়াতে পারে।’ 

এরপরই ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নটা তুললেন সিমিওনে। বললেন, ‘আমি বুঝতেই পারি না সে কীভাবে ব্যালন ডি’অর জিততে পারেনি। সবাই যাকে পছন্দ তাকে বেছে নিতে পারে, কিন্তু আমি তাকে বেছে নিছি।’

ম্যাচে বার্সার হয়ে সমতায় ফিরিয়ে আনার গোলটি আসে রাফিনিয়ার পা থেকে। তিনি পুরো ম্যাচজুড়ে ছিলেন দলের আক্রমণের মূল ভরসা। এ বছরের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে। দ্বিতীয় হয়েছেন লামিন ইয়ামাল। রাফিনিয়া শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit