শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

দীর্ঘ বিরতির পর দিল্লির জার্সিতে কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজের মাঝেই প্রায় ১৬ বছর পর ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামছেন বিরাট কোহলি। দিল্লির জার্সি গায়ে এই টুর্নামেন্টে সর্বশেষ খেলেছিলেন ২০১০ সালে।

বিসিসিআইয়ের চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক হওয়ায় ৩৭ বছর বয়সী কোহলি এবার ফিরছেন ভিজায় হাজারে ট্রফিতে। আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হওয়া আসরে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। সংস্থার সচিব অশোক শর্মা বলেছেন, কোহলি অবশ্যই কয়েকটি ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি না নিশ্চিত নই।

সাম্প্রতিক আন্তর্জাতিক ফর্মও চমৎকার কোহলির। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। এটি তার ওয়ানডের ৫২তম সেঞ্চুরি। সিরিজের বাকি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বুধবার ও শনিবার।

দিল্লির হয়ে কোহলির সর্বশেষ পঞ্চাশ ওভারের ঘরোয়া ম্যাচ ২০১৩ সালের এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। আর বিজয় হাজারে ট্রফিতে শেষ খেলেছেন ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি, সেখানে সার্ভিসেসের বিপক্ষে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে দিল্লিকে জেতানোর নায়ক ছিলেন মিঠুন মানহাস, তিনি বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit