শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম

দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় ‘ব্যর্থ প্রেমিকখ্যাত’ অভিনেতা বাপ্পারাজ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রুপালি পর্দায় দেখা যায়নি। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেসব এখনো আলোর মুখ দেখেনি। তাই বলা যায়, দীর্ঘ বিরতি শেষে এবার নতুন রূপে বড়পর্দায় ফিরছেন অনন্ত বিরহী এ জ্যেষ্ঠ অভিনেতা। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে বাপ্পারাজকে। 

সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা মোহাম্মদ ইকবাল ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সেখানেই পরিচালক এ সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের কথা জানিয়েছেন। সেই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। 

এর পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন আরেক অভিনেতা আমিন খান। তারকাবহুল ‘গুলশানের চামেলি’ সিনেমায় আরও অভিনয়ে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন প্রমুখ। এ সিনেমায় নায়ক বাপ্পারাজের চরিত্রটি ঠিক কেমন হবে, তা অবশ্য গোপনই রাখলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। পরিচালক বলেন, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

‘গুলশানের চামেলি’ সিনেমাটি মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর শিকদার। মোহাম্মদ ইকবাল বলেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। এবং আগামী বছরের যে কোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit