রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।   খবর আল জাজিরার

এক বক্তব্যে এরদোগান বলেন, ‘ইহুদিবাদ (জায়নবাদ) তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। ‘ মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরাইল তাদেরও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের যথাযথ জবাব দিচ্ছে না বলেও সমালোচনা করেন এরদোগান। 

তার ভাষায়, ইসরাইলের ‘গণহত্যার নেটওয়ার্কের’ এমন কিছু কর্মকাণ্ড রয়েছে, যা আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও সীমারেখাকে উপেক্ষা করে। এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও জোট আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এমন মন্তব্য করলেন এরদোগান।  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় দাবি করেছিলেন, ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলা চালানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit