বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা…’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভয়ংকর পরিস্থিতি!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেক্স : ছোট পর্দা হোক বা বড় পর্দা— অভিনেতা বিক্রান্ত ম্যাসি সর্বত্র তাঁর অভিনয়-দক্ষতা দেখিয়েছেন বারবার। তবে ব্যক্তিগত জীবনে সব সময়ই রেখেছেন খানিক রাখঢাক। ২০২৪ সালে পুত্র বর্ধনকে স্বাগত জানিয়েছেন তাঁরা। ছেলের জন্মের এত বছর পরে বিক্রান্ত সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন। তাঁর স্ত্রীর প্রসবযন্ত্রণার মুহূর্ত বদলে দিয়েছিল বিক্রান্তের জীবন। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বিক্রান্ত তাঁর পিতৃত্বকালীন সময়ের জার্নি নিয়ে মুখ খুললেন। একজন মায়ের অবদান বাবার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর স্ত্রী কিভাবে ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছিলেন, সেই বিষয়েও মুখ খুললেন অভিনেতা।

বিক্রান্ত জানান, বিয়ে এমন একটি বিষয়, যেখানে অনেকটা ডেডিকেশনের প্রয়োজন। প্রাথমিকভাবে তিনি এ ধরনের কোনো সম্পর্কে জড়াতে চাইছিলেন না, তবে তিনি সব সময়ই একটি পরিবার চেয়েছিলেন। স্ত্রী শীতলের গর্ভাবস্থার কথা উল্লেখ করে বিক্রান্ত ছেলের জন্মের সময়ের ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন। তিনি যন্ত্রণায় ভুগেছেন; কিন্তু কিছুই করতে পারেননি। বিক্রান্ত বলেন, ‘নয় মাসের গর্ভাবস্থায় শীতলকে সামনে থেকে দেখা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। যদিও আমি তাঁকে দশ বছর ধরে চিনি। সেই ছোট্ট মেয়েটির পেট একটু একটু করে বড় হয়েছে। ও প্রায় ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছে। সত্যিই মেয়েরা অনেক কিছু সহ্য করে। তিনি আরো বলেন, পুরুষরা যা-ই করুক না কেন, নারীরা যা করে তার তুলনায় অনেক কম।

 

 

কিউএনবি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit