রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প, এবার আট বিচারক বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ অবৈধ অভিবাসনের বিষয়ে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার নিউইয়র্ক শহরের আট অভিবাসনবিষয়ক বিচারককে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেসের এক কর্মকর্তা জানান, বরখাস্তকৃত বিচারকরা ২৬ ফেডারেল প্লাজাতে কাজ করতেন। প্লাজাটির একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতির বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নিয়ে কাজ করা ৬০০ বিচারক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ জনকে চলতি বছরেই বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ ওই তালিকায় যুক্ত হলেন এই আটজন। 

অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে, বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদেরই নিয়োগ দেওয়া হবে।

এদিকে, গত সোমবার ওহাইওর সাবেক অভিবাসন-বিচারক টানিয়া নেমার মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, লিঙ্গ, লেবাননের দ্বৈত নাগরিকত্ব ও স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাট হিসেবে প্রার্থী হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে, যা নাগরিক অধিকার আইনের লঙ্ঘন।

সূত্র: এবিসি নিউজনিউইয়র্ক পোস্ট

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit