বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শ্রীলঙ্কায় সমুদ্রপথে সহায়তা পাঠাতে বাধ্য হলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ মানবিক সহায়তা হিসেবে সমুদ্রপথে শ্রীলঙ্কায় ২০০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারত বিমানপথে ত্রাণ পাঠাতে না দেওয়ায় সমুদ্রপথকেই বেছে নিতে হয়েছে তাদের। 

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে বন্যা ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিকে সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসলামাবাদ বলছে, ভারতের কারণে বিমানপথে ত্রাণ পাঠাতে বাধার সৃষ্টি হয়। আকাশপথ ব্যবহারের অনুমতি না মেলায় ত্রাণবাহী বিশেষ বিমান ৬০ ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানের অভিযোগ ‘রাজনৈতিক প্রপাগান্ডা’।

গত মাসের শেষ দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহ আঘাত হানার পর শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। যা দেশটির সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, যাতে অন্তত ৪১০ জন নিহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন ৩৩৬ জন। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; সড়ক, অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় ডিটওয়াহতে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার সহায়তায় সমুদ্রপথে ২০০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে শ্রীলঙ্কার জনগণের প্রতি সংহতিও জানানো হয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা কেন্দ্র করে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ শ্রীলঙ্কায় উদ্ধার তৎপরতায়ও অংশ নিচ্ছে।

সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit