বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

আইএমএফের রিপোর্টে ভারত ‘সি গ্রেড’, বিজেপি–কংগ্রেসের মধ্যে বিরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভারতের জাতীয় হিসাব–পরিসংখ্যানে ‘সি গ্রেড’ দেওয়ার পর দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, চলতি অর্থবছর ২০২৫–২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.২ শতাংশে, যা গত বছরের ৫.৬ শতাংশের তুলনায় বেশি।

আইএমএফের সাম্প্রতিক ‘ইন্ডিয়া: ২০২৫ আর্টিকেল ফোর কনসালটেশন’ প্রতিবেদন বলছে, পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব তথ্য না পাওয়ায় ভারতকে ‘সি গ্রেড’ দেওয়া হয়েছে। আইএমএফ মোট চারটি গ্রেড দেয়—এ, বি, সি ও ডি। এর মধ্যে ‘সি গ্রেড’ মানে হলো তথ্য কিছুটা অসম্পূর্ণ, যা মূল্যায়ন কার্যক্রমকে প্রভাবিত করে।

ভারতের জিডিপি হিসাব নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তর্ক-বিতর্ক চরমে উঠেছে। বিজেপি বলছে, পরিসংখ্যানে কোনো ভুল নেই এবং দেশ দ্রুত এগোচ্ছে। তাদের দাবি, ভারত বর্তমানে ৭.৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। অন্যদিকে কংগ্রেস বলছে, আইএমএফের মূল্যায়নই প্রমাণ করে সরকারি পরিসংখ্যানে ত্রুটি আছে।

আইএমএফ জানিয়েছে, ভারত এখনও ২০১১–১২ সালের ভিত্তিবর্ষ ব্যবহার করে এবং উৎপাদক মূল্য সূচক (Producer Price Index) না নিয়ে পাইকারি মূল্য সূচক (Wholesale Price Index) ব্যবহার করে। এসবের কারণে প্রকৃত হিসাবের সঙ্গে পার্থক্য তৈরি হতে পারে। এছাড়া এনবিএফসি, পরিবার (Household) খাত এবং আর্থিক আন্তঃসংযোগ সম্পর্কিত তথ্যও অপর্যাপ্ত।

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জিডিপি পরিসংখ্যানে বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে অসংগঠিত খাত যা অর্থনীতির বড় অংশ—নোটবন্দি, জিএসটি ও কোভিড–১৯ এর ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবুও সরকারি তথ্য সেই বাস্তবতা দেখায় না। তাদের মতে, পদ্ধতিগত ত্রুটি দূর না করলে ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে আন্তর্জাতিক আস্থা কমবে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit