সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী পালিত হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়ন পরিবার কল্যান সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগম প্রমূখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না।  নেই কোন নিয়োগবিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরো বলেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত। নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্খিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। অচিরেই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit