সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

চৌগাছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার (২লা ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মোড়ে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া-মোনাজাত আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


এতে সভাপতিত্ব করেন পৌর সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার। পৌর বিএনপির সাধারণ স¤পাদক আব্দুল হালিম চঞ্চল পরিচালনা করেন। এ সময় যশোর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, জেলা বিএনপির নেতা এ্যাড ইছা হক আলী, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক মাছুদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রভাষক বিএম হাফিজুর রহমান, চৌগাছা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক কমিশনার আনিচুর রহমান, সাবেক কমিশনার মোবারক আলী, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোরাদুনব্বী, চৌগাছা উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, যুবদল নেতা এম ইলিয়াস আলী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারন সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, রোবায়েত সালামসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম নেতৃত্বশক্তি। তার সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা। দোয়া পরিচালনা করেন উপজেলার গুয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আলিম। বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধিও কামনা করা হয়।

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit