মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

দৌলতপুরে বিজিবির অভিযানে পিস্তুল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগাজিন সহ আরিফুল ইসলাম (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ওই যুবককে আটক করা হয়। সে একই ইউনিয়সের ডিগ্রিরচর সীমান্ত এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, দু’টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

পরে অস্ত্র ও গুলিসহ আটক অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান তারই অংশ। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit