বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে : ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের কাছে গত ২৬ নভেম্বর একজন আফগান নাগরিকের গুলিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্য আহত ও একজন নিহত হওয়ার ঘটনায় অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল রবিবার তিনি বলেছেন, তার প্রশাসন অভিবাসন আশ্রয় আবেদনের সিদ্ধান্তের ওপর ‘দীর্ঘ সময়ের জন্য’ স্থগিতাদেশ বজায় থাকতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কতদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কোনো সময়সীমা নেই। এই পদক্ষেপটি ১৯টি দেশের একটি তালিকার সঙ্গে সম্পর্কিত, যেসব দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ঘটে যাওয়া গুলির ঘটনার পর ১৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেকজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতরভাবে আহত হন।

২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit