বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত

নৌযানে মার্কিন হামলার তদন্ত করবে ভেনেজুয়েলার পার্লামেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘মাদক পাচারকারী’ নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলা তদন্তে বিশেষ কমিশন গঠন করবে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদ। পার্লামেন্টটির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ রবিবার এ তথ্য জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে রদ্রিগেজ বলেন, তাদের তদন্তে শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের তথ্য যাচাই করে দেখা হবে, যেখানে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সেপ্টেম্বরে এক হামলায় একটি নৌকায় থাকা সবাইকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বেঁচে যাওয়া দুইজনকে হত্যায় পরে দ্বিতীয় দফা হামলাও চালানো হয়, বলা হয়েছে ওই প্রতিবেদনে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংবাদ সম্মেলনে রদ্রিগেজ বলেন, “আমরা ব্যাপক ও নিবিড় তদন্ত করতে যাচ্ছি।”

তিনি বলেন, তদন্তে ভেনেজুয়েলার কৌঁসুলির কার্যালয়ও যুক্ত হবে।

যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার আশপাশে কথিত ‘মাদক পাচারকারী নৌযানে’ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে তাদের সৈন্য সমাবেশও দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটন বলছে, মাদুরো ও তার সরকারের সঙ্গে মাদক পাচারকারীদের যোগসাজশ আছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মাদক পাচারের বিরুদ্ধে অবস্থান যুক্তরাষ্ট্রের ভান, তাদের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। এজন্যই তারা ভেনেজুয়েলায় সরকার বদলাতে চায়।

শনিবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা ‘পুরোপুরি বন্ধ’ বলেই সবার ধরে নেওয়া উচিত। এ সম্বন্ধে তিনি আর বিস্তারিত না বললেও একে ভেনেজুয়েলার ওপর আসন্ন মার্কিন হামলার ইঙ্গিত বলে অনেকে মনে করছেন।

ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের এ মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের ওপর ‘ঔপনিবেশিক হুমকি’ আখ্যা দিয়েছে।

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit