বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
মুখে কতক্ষণ ফেসপ্যাক লাগিয়ে রাখবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত দূতাবাস ২০২৬ সালের মধ্যেই তুলে দেবে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘কার্যক্রমগত ও কৌশলগত কারণ’ বিবেচনায় ওই তিন দেশে দূতাবাস রাখতে চায় না। খবর আরব নিউজের।

ফিনল্যান্ডের সরকার শনিবার (২৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো দেশটির রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করে দিচ্ছে। এ প্রেক্ষিতে ‘ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো ২০২৬ সালে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক—দূতাবাস বন্ধের মূল কারণ। লক্ষ্য হলো কূটনৈতিক সম্পদগুলোকে ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে কেন্দ্রীভূত করা। তবে এ নিয়ে আফগানিস্তান, মিয়ানমার ও পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit