শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়ায় ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদের আয়োজন করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

শনিবার বাদ আসর আশুলিয়ার জিরাবো এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: বাবু ভূঁইয়া, সহ- সভাপতি রাজু আহম্মেদ, সবিত দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হোসেন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুমন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ সিফাত সহ আরও অনেকে।

সংগঠনটির সভাপতি বাবু ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তাঁর দ্রুত আরোগ্য কামনা সহ দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন; আমীন।

দোয়া ও মিলাদ শেষে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit