শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

৩৯ বছরে বিকেএসপির প্রথম থিম সং, মডেল হলেন কারা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেক্স : প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য তৈরি হলো থিম সং। বিকেএসপির ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছে সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘এই গানে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান ও অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরো দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা ওড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে

।’গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘এই গান করাটা আমার জন্য আনন্দের। কারণ, বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছে। তারাই কিন্তু পরবর্তী সময়ে গৌরব বয়ে এনেছে। ভালো লাগছে তাদের জন্য গানটি করতে পেরে।’থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মোরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। জানা গেছে, আগামীকাল বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে গানটি প্রকাশ পাবে।

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit