শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

দুর্গাপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে কিছু সময়ের জন্য হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ রাখেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন, আলী আসগর মামুন, আতিকুর রহমান, সুব্রত দাস, অমিত রায়, ইভা রাংসা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন কিন্তু তা বাস্তবায়নের সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে, কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী সারাদেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit