শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

দুর্গাপুরে ৭০ বোতল বিদেশী মদ জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৭০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্রাগ, ১২ বোতল ব্লেন্ডারস প্রাইড ও ১২ বোতল সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় মদ।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসব মাদকদ্রব্য দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক এলাকা থেকে আটক করতে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬০/৭-এস হতে আনুমানিক আড়ইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, গোপালপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডে মদের বোতল জব্দ করার হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit