শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির দুই নেতা নিহত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় তাদের জানাযা শেষে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন নিহতদের ভাই সরোয়ার হোসেন। এদিকে এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) রাত ১০ টার দিকে চৌগাছা-যশোর সড়কের (যবিপ্রবি) এলাকায় বেলতলা মোড়ে বাস ও মোটরবাইক এক্সিডেন্টে ঘটনাস্থলেই তারা জন নিহত হয়। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের আলিশাহ গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে সেলিম রেজা (৪৫) ও একই গ্রামের মৃত তাহাজ্জেল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (৪২)। নিহত সেলিম রেজা মহেশপুর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহিম হোসেন বিএনপি কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

প্রত্যাক্ষদর্শী রাজু আহমেদ জানান, রাতে তারা দুইজন যশোর সদর হাসপাতালে অসুস্থ্য ভাই শহিদুল ইসলামকে দেখে একটি মোটর সাইকেল (যশোর-ল ১২-৯৫৬৮) যোগেবাড়ী ফিরছিলেন। তারা চৌগাছা-যশোর সড়কের (যবিপ্রবি) এলাকায় জগহাটি মোড়ে পৌঁছালে চৌগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১১-৮২৯২) তাদের চাপা দেয়। এ সময় বাসের চাকায় তাদের দুই জনের মাথা পিষ্টে যায়। এতে তারা মারাত্মক আহত হন। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ির পুলিশ ও যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পাঠান। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় তাদের জানাযা শেষে দাফন করা হবে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রওউফ জানান, খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ির পুলিশ ও যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পুলিশ আটক করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit