বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় একই পরিবারের দুই শিশু নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের ওই হামলায় গাজায় একই পরিবারের দুই ছেলে শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা ‘তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করা’ দুই সন্দেহভাজনকে শনাক্ত কারার পর তাদেরকে হত্যা করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই ভাইয়ের চাচা এএফপিকে জানিয়েছেন, বালকদের বয়স আট এবং দশ বছর। তারা জ্বালানি কাঠের খোঁজে বেরিয়েছিল।

গাজা উপত্যকার তথাকথিত ইয়েলো লাইনের আশেপাশে এই মারাত্মক ড্রোন হামলার ঘটনাটি ঘটে। ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন-মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ইসরাইলি সেনাবাহিনী হলুদ রেখার পিছনে অবস্থান নিয়েছে।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ইয়েলো লাইন এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণের একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটেছে।

হামাস কর্তৃপক্ষের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করা গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে (০৬৩০ জিএমটি) ইসরাইলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হয়েছেন।

বাসাল বলেন, তাদের একজনের নাম ফাদি এবং অপর জনের নাম জুমা তামের আবু আসি।

নিহত দুই ভাইয়ের  চাচা আলা আবু আসি বলেন, তারা ছিল ‘নিষ্পাপ শিশু, তাদের কাছে কোনো রকেট বা বোমা ছিল না।’

তিনি এএফপিকে বলেন, ‘তারা জ্বালানি কাঠ সংগ্রহ করছিল।’ 

খান ইউনিসের নাসের হাসপাতাল শিশুদের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিকেলে তাদের পরিবার তাদের মৃতদেহ দাফন করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইয়েলো লাইন অতিক্রমকারী সন্দেহজনক কার্যকলাপ পরিচালনাকারী এবং দক্ষিণ গাজা উপত্যকায় কর্মরত আইডিএফ (সামরিক) সৈন্যদের কাছে পৌঁছানো দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়ায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদেরকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করার পর আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) হুমকি দূর করার জন্য তাদেরকে হত্যা করে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit