বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ক্রীড়া ডেস্ক : সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রবিবার হায়দরাবাদে বেঙ্গলের বিপক্ষে মাঠ কাঁপালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে যৌথ দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির কীর্তি গড়েছেন। প্রভসিমরন সিংকে নিয়ে ইনিংসের সূচনা করা অভিষেক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের কাঁপিয়ে দেন। মোহাম্মদ শামি ও আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ওভারপ্রতি ১৫ রানের বেশি গতিতে রান তুলতে থাকেন তিনি। পাশাপাশি সাকশাম চৌধুরি ও ঋত্বিক চ্যাটার্জির বলেও দফায় দফায় বাউন্ডারি পান।

মাত্র ১২ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে যে অর্ধশতক তিনি পূরণ করেন, সেখানে মাত্র একটি ডট বল খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার আগ্রাসী শুরুর ওপর ভর করে শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেয় পাঞ্জাব। পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি। ২০২৩ হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ভারতের আশুতোষ শর্মা ১১ বলে পঞ্চাশ করেন ২০২৩-২৪ মুশতাক আলিতে। অভিষেকের ১২ বলের হাফ-সেঞ্চুরি এই তালিকায় তাকে পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে। এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতুল্লাহ জাজাই এবং এস্তোনিয়ার সাহিল চৌহান এই কীর্তির মালিক ছিলেন।

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সকাল ১১:৫০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit