শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর উপজেলার ঝাঞ্জাইল এলাকার দারুল কুরআন মহিলা মাদরাসা মিলনায়তনে, মোনাজাত পরিচালনা করেন ছাত্র জমিয়তের অন্যতম সদস্য হাফেজ মুস্তাকিম বিল্লাল।

দোয়া পুর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহমুদ হাসান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারিরীক অবস্থা সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁকে দেশ-জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এছাড়া অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম দিলুয়ার সরকার, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম খলিল আজিজি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন হাবিবি সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit