বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

আগামী ত্রয়োদশ নির্বাচনে যশোর ১ আসনে বিএনপি ও জামায়াতের তৃনমুলে নেতা কর্মিরা নির্বাচনী উৎসবে মেতে উঠেছে

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতয়ি সংসদ নির্বাচন সামনে রেখে যশোর ১ আসনে বিএনপি ও জামায়াতের তৃনমুল পর্যায়ের নেতা কর্মিরা নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। প্রার্থী ও নেতা কর্মিদের উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার , প্রচারনা ও উঠান বৈঠক। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন শার্শার দুই দলের দুই প্রার্থী। একজন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। অপর জন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান।

তবে নির্বাচনের চুড়ান্ত দিন ও তফসীল ঘোষনা হলে নির্বাচনী প্রচারনায় আরও উৎসব মুখর পরিবেশ তৈরী হবে নেতা কর্মিদের মাঝে। ইতিমধ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর সভার একাধিক ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। প্রতিটি উঠান বৈঠকে তৃনমুলের সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মি স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতে দেখা গেছে। তার মধ্যে গত ১৭ নভেম্বর বাগআঁচড়া হাই স্কুল মাঠে ও ২৮ নভেম্বর বেনাপোল বলফিল্ড মাঠে বিশাল উঠান বৈঠকে হাজার হাজার নেতা কর্মি উপস্থিত হন। তা ছাড়া বিএনপি ইউনিয়ন ,ওয়ার্ড ও গ্রাম পর্যায় সাধারন নেতা কর্মিরা নির্বাচনী কর্মকান্ড শুরু করে দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারন মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সন্ত্রাসী ও দোসরদের হাতে জিম্মি ছিল। এখন দেশ সন্ত্রাস ও স্বৈরাচার মুক্ত। এজন্য সাধারন মানুষ একটি নতুন বাংলাদেশ ও নতুন ভাবে হারানো গনতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সাধারন মানুষ প্রস্তুত রয়েছে। তিনি বলেন বিএনপি যশোর ১ আসনে মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়ায় বিএনপি ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত’র প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান দলীয় প্রার্থী হওয়ার পর নির্বাচনী মাঠে সরব হয়ে কাজ করছেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন , ওয়ার্ড ও গ্রাম, বাজার কেন্দ্রীক ব্যাপক ভাবে গনসংযোগ করছেন। তার সাথে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর জামায়াতের সকল শ্রেনীর নেতা কর্মি ও দায়ীত্বশীল ব্যাক্তিরা কাজ করছেন। আগামী ত্রয়োদশ নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা সাধারন ভোটারদের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন। সেই সাথে জামায়াতে নারী নেতৃত্বও নির্বাচনী কাজে মাঠে নেমেছেন। গত ১৪ নভেম্বর প্রায় ৫ হাজার মোটর সাইকেল শোভাযাত্রা শার্শায় জামায়াতের প্রার্থীর পক্ষে ব্যপক ভাবে সাড়া ফেলেছে ।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যঅপক মাওঃ ফারুক হাসান বলেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারন মানুষ নতুন ভাবে স্বাধীন হয়েছে। তিনি বলেন হাসিনা সরকারের দোসররা সারা দেশে খুন, গুম, হামলা, মামলা, লুটপাট করে দেশকে ধ্বংশ করেছে। এজন্য আগামী ত্রয়োদশ জাতিয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে যশোর ১ আসনে সাধারন মানুষ যোগ্য ব্যাক্তিকে দাঁড়ী পাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে শার্শা বাসির প্রতি আহবান জানান। সেই সাথে আগামী দিনে একটি মানবিক সমাজ গঠনে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবী জানান।

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit