শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ওটিটিতে রহস্যে ভরা ‘থার্সডে নাইট’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : জাহিদ প্রীতমের পরিচালনায় ফ্ল্যাশ ফিকশনটি এরইমধ্যে দর্শক আগ্রহ তৈরি করেছে। এটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

গল্প শুরু হয় বন্ধুদের বাড়িতে পার্টিকে কেন্দ্র করে। তারপরই জটিল পরিস্থিতিতে শুরু হয় পুলিশি তদন্ত। বন্ধুর বাড়িতে পার্টি করে ওই রাতের ১২ ঘণ্টা হারিয়ে ফেলে গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র। এরপরই একে একে সামনে আসতে শুরু করে অজানা তথ্য।
 
ফ্ল্যাশ ফিকশনটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। আরও আছেন ​সৌম্য জ্যোতি, ​ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। গুরুত্বপূর্ণ পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

 
‘থার্সডে নাইট’-এ আরও অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, ​মেহেদী হাসান মেধা, ​সাদিদ আদনান ওয়াহিদ, ​রেহনুমা আলম ঐশী প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’।
 
 

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit