বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ার পর উঁচু ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ অভিযান শুরু করেছে চীন।

শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

কয়েক দশকের মধ্যে হংকংয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ আবাসিক ভবনের শহর হিসেবে পরিচিত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের স্টেট কাউন্সিল ওয়ার্ক সেফটি কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উঁচু ভবনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং বিপত্তিগুলো চিহ্নিত করে তা পরিদর্শন ও সংশোধনমূলক একটি অভিযান শুরু করার কথা বলা হয়েছে।

সিসিটিভি জানায়, এই অভিযানের সময় উঁচু ভবনগুলোতে দাহ্য বা জ্বলনশীল উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়াও বাঁশের মাচা বা অগ্নি-প্রতিরোধক নয় এমন নিরাপত্তা জাল ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সিসিটিভি জানিয়েছে, “সব অঞ্চলের কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। উঁচু ভবনে বড় ধরনের অগ্নি ঝুঁকি তদন্ত ও প্রতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে।”

সেখানে আরও বলা হয়, “দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে তদারকি ও পরিদর্শন জোরদার করতে হবে।” সূত্র: গ্লোবাল টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্টরয়টার্স, এএফপি

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit