বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে বন্ধুত্ব: সুনীল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ের জমজমাট প্রস্তুতি চলছিল। গত ২১ নভেম্বর বেশ জমকালোভাবে হলুদের অনুষ্ঠানও হয়। ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল তাদের; কিন্তু সেদিনই ঘটে যায় এক মহাবিপর্যয়। বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করান। এখানেই শেষ নয়; আরও এক বিপর্যয়ের খবর অপেক্ষা করছিল স্মৃতি মান্ধানার জীবনে। তার বাবার পর হাসপাতালে নেওয়া হয় হবু স্বামী পলাশ মুচ্ছলকেও। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ের অনুষ্ঠান।

এদিকে স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিতের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে— ক্রিকেট তারকার হবু স্বামী পলাশ মুচ্ছল নাকি ‘প্রতারক’। পলাশের সঙ্গে নাকি নৃত্যপ্রশিক্ষক মেরি ডি কোস্টার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও মেরি দাবি করে বলেছেন— যার সঙ্গে পলাশের চ্যাট প্রকাশ্যে এসেছে, তিনি সেই মহিলা নন। এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি স্মৃতি মান্ধানা। অন্যদিকে বিশ্বকাপ জেতার পরেই অস্ট্রেলিয়ায় খেলতে যান স্মৃতি মান্ধানার ঘনিষ্ঠ বান্ধবী ও সতীর্থ জেমাইমা রদ্রিগেজ। বিয়ের জন্য দেশে ফেরেন। স্মৃতির বিয়ে পিছিয়ে যেতে অস্ট্রেলিয়ায় না ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এমন বন্ধুত্ব দেখে আপ্লুত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি।

বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলছিলেন জেমাইমা রদ্রিগেজ। তিনটি ম্যাচ খেলার পরেই ভারতে ফিরে আসেন তিনি। আর এ মৌসুমে খেলা হবে না তার। জেমাইমার এমন পদক্ষেপে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চা। এবার সুনীল বাহবা দিলেন জেমাইমা ও স্মৃতির বন্ধুত্বকেও। সামাজিক মাধ্যমে একটি পোস্টে সুনীল শেঠি লিখেছেন—সকালে একটা খবর পড়ে মনটা ভরে গেল। এই সময়ে স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল। কোনো বড় কথা নয়— একেই বলে সহমর্মিতা। যথার্থ সতীর্থের কাজ করেছেন। উল্লেখ্য, গত পাঁচ ধরে চুটিয়ে প্রেম করার পর প্রেমিক পলাশ মুচ্ছলকে প্রকাশ্যে আনেন স্মৃতি মান্দানা। পলাশ মুচ্ছল বলিউডের একজন খ্যাতনামা কম্পোজার। একই সঙ্গে তিনি গায়িকা পালক মুচ্ছলের ভাই। কিন্তু এর মধ্যেই পলাশের সঙ্গে নাকি নৃত্যপ্রশিক্ষক মেরি ডি কোস্টার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

 

 

কিউএনবি/মহন/২৯ নভেম্বর ২০২৫/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit