মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

মোদীর আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার জন্য ৪ থেকে ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে সফরের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (২৮ নভেম্বর) ক্রেমলিন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

এতে বলা হয়, রাষ্ট্রীয় সফরের ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে পৃথক বৈঠক করবেন পুতিন। এছাড়াও সফরে বেশ কয়েকটি অনির্দিষ্ট আন্তঃসরকারি এবং বাণিজ্যিক নথি স্বাক্ষরিত হবে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারত সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার মাত্র কয়েক মাস আগে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেষের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে রাশিয়ান ও ভারত সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে ব্যাপক আলোচনার সুযোগের পাশাপাশি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। যার মাধ্যমে দ্বিপাক্ষিক রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মোদীকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন। ভারত রাশিয়ান তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। বাণিজ্য ও পরিশোধন সূত্রগুলি এই সপ্তাহে জানিয়েছে, ডিসেম্বরে ভারতের রাশিয়ান তেল আমদানি কমপক্ষে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে, যা নভেম্বরে বহু মাসের সর্বোচ্চ ছিল, কারণ পরিশোধনকারীরা পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন এড়াতে বিকল্পগুলির দিকে ঝুঁকছে।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit