সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকারপ্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় ৪১ মিনিট।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে।’

সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। রুমন আরো বলেন, ‘বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানায়, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছে তার মোবাইল ফোনে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিস করছেন, এ বিষয়ে খোঁজখবর নেন।

সচিবালয়ে ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর আছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবারও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেন। এর আগের সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস একদিন এবং তার আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে দুদিন অফিস করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব রুমন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit