শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

পারস্য ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগর ও ওমান উপসাগরের উত্তরাঞ্চলে সামরিক আগ্রাসনের মধ্যে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা (ইউকেএমটিও)।

গত বুধবার সংস্থাটি জানায়, রাতের সামরিক তৎপরতার সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এমন ধরনের গুলিবর্ষণ করা হয়, যার ফলে জাহাজগুলো অচল হয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট রশিদ থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরেও আরেকটি দুর্ঘটনার খবর দিয়েছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, নোঙর করে থাকা একটি জাহাজকে একদিকে কাত হয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে এতে পানি ঢুকে থাকতে পারে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, গত দুই দিনে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর তারা ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।

এর পালটা প্রতিক্রিয়ায় বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

ইরানি বাহিনীর দাবি, ওই ১০টি জাহাজ হরমুজ প্রণালির একটি এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল, যেটিকে তারা ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা হিসেবে উলেখ করেছে। 

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit