বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী নেওয়া স্থায়ীভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে নতুন করে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তার প্রশাসন ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করবে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মার্কিন প্রশাসনিক ব্যবস্থা আগের মতো করতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় অনুমতি দেওয়া লাখ লাখ অবৈধ প্রবেশাধিকার বাতিল করা হবে। প্রকৃতপক্ষে যাদের যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন নেই, তাদের অপসারণ করব।

তবে ট্রাম্প কোন কোন দেশকে ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে বিবেচনা করছেন, বা ‘স্থায়ীভাবে স্থগিত’ বলতে সুনির্দিষ্টভাবে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।

ট্রাম্প আরও বলেছেন, যারা মার্কিন নাগরিক নয়, তাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। ‘অভ্যন্তরীণ শান্তি বিনষ্টকারী অভিবাসীদের’ নাগরিক করার প্রক্রিয়া বন্ধ করার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন।

পাশাপাশি, যেকোনো বিদেশি জনসাধারণের নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হলে বহিষ্কার করা হবে বলেও জানান ট্রাম্প।

হোয়াইট হাউসের সামনে গুলিতে আহত হয়ে ন্যাশনাল গার্ডের এক সদস্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প এই বক্তব্য দেন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলাটি করেন ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়াল। তিনি ২০২১ সালে একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। 

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অনুমোদন দেওয়া আশ্রয় মামলা এবং ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit