মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর সংকেত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশে দেশের চার সমুদ্রবন্দর অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার প্রকাশিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-০৬) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ দুপুর ১২ টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিমি, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি দক্ষিণপশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি রেডিয়াসের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

মাছ ধরার নৌকা ও ট্রলার মালিকদের সতর্ক থাকার পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit