মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

পর্তুগালের বিশ্বকাপ জয়ের পর যা বললেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতারে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবারের ফাইনালে দলের একমাত্র গোলটি আসে ৩২তম মিনিটে। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল কাছ থেকে শট নিয়ে জাল খুঁজে পান। এটি ছিল তার টুর্নামেন্টের সপ্তম গোল।

এই শিরোপা পর্তুগালের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করেছে। তারা পুরো টুর্নামেন্টেই অপরাজিত ছিল। সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে তারা ফাইনালে ওঠে।

জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের মহানায়ক ছোটদের সব টুর্নামেন্টেই নিয়মিত নজর রাখেন। তিনি সবসময়ই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তিনি একবার বলেছিলেন, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মতো কোনো অনুভূতি নেই।’

ফাইনালের পর রোনালদো তার ৬৬৮ মিলিয়ন ফলোয়ার থাকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। তিনি লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নস!’

কাতারের এই টুর্নামেন্ট ছিল বিশেষ কিছু। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতায় ৪৮টি দল অংশ নেয়। দু’বছর পর পর নয়, এখন থেকে প্রতিবছরই হবে এই আসর। ২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত টানা পাঁচ বছর কাতার আয়োজক দেশ থাকবে।

টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচ হয়েছে দোহার অ্যাসপায়ার জোনে। ছোট পরিসরে আধুনিক সব স্টেডিয়াম থাকার কারণে দর্শকেরা একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। 

বিশ্বকাপ ২০২২-এর পর তৈরি অবকাঠামো এবারও বড় সুবিধা দিয়েছে। তরুণদের আন্তর্জাতিক ফুটবলে আরও সুযোগ দিতে ফিফা এই নতুন ফরম্যাট চালু করেছে।

 

 

কিউএনবি/খোরশেদ/২৮ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit