মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে হত্যা, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

নিউজ ডেক্স : নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে হত্যার পর পাশের ধানক্ষেতে পুঁতে রাখার দায়ে শিশুটির মায়ের প্রাক্তন স্বামী ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকালে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালের ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে দণ্ডপ্রাপ্ত আসামি শিশুর মা পান্না আকতারের পূর্বের স্বামী বাড়ি থেকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ছয় বছরের শিশু মিজানুর রহমান আশরাফুলকে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুঁতে রাখে। ৩ দিন পর ধানক্ষেতে শিশুটির অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। পরদিন ৬ এপ্রিল তিনি সেনবাগ থানায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

তদন্তে অভিযুক্ত আলাউদ্দিন (৪০), যিনি ভিকটিমের মায়ের প্রাক্তন স্বামী ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকারোক্তি দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

 

 

কিউএনবি / মোহন / ২৫ নভেম্বর ২০২৫ / দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit