স্পোর্টস ডেস্ক : লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারত সিরিজে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। তারও আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।
এদিকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০