মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ-বিপননে নিষেধাজ্ঞা জারি ডোমারে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, পানিতে ডুবিয়েও রক্ষা হয়নি, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

নিউজ ডেক্স : পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তর সন্ত্রাসী হামলার মুখে পড়েছে বলে দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে। খবর ডনের। পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারি হলো একটি আধা-সামরিক বাহিনী যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমদ বলেন, এফসি সদর দপ্তর বর্তমানে হামলার মুখে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, এফসি সদর দপ্তরের গেটে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা যায়।

সূত্রগুলো জানায়, দুইজন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে, এবং নিরাপত্তা বাহিনী দ্রুতই এলাকা ঘেরাও করে ফেলে। এফসি পূর্বে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি নামে পরিচিত ছিল। গত জুলাই মাসে সরকারিভাবে নাম পরিবর্তন করে ফেডারেল কনস্ট্যাবুলারি রাখা হয়। এর সদর দপ্তর ব্যস্ত ও জনবহুল এলাকায়, এবং একটি সামরিক ক্যান্টনমেন্টের কাছেই অবস্থিত। গত সেপ্টেম্বরেও কেপির বান্নু জেলায় এফসি সদর দপ্তরে একটি বড় হামলার চেষ্টা করা হয়, যেখানে ছয়জন সৈনিক এবং পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, এ ঘটনাটি ‘ভারতীয় প্রক্সি ফিতনা-আল-খারিজ’ দ্বারা পরিচালিত হয়েছিল। পাকিস্তানে ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি সাধারণত টিটিপি-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নির্দেশ করতে ব্যবহৃত হয়।

 

 

কুইক নিউজ / মোহন / ২৪ নভেম্বর ২০২৫ / সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit