বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : ২৮ বছর আগে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি এখনো কালজয়ী হয়ে রয়েছে। মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে সেই কালজয়ী গানটি আসছে নতুন রূপে। ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ শিরোনামের নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি। ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এই গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। 

ন্যান্সি বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।’জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মাণ হবে মিউজিক ভিডিও। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। 

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit