রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপে কে কোথায়?

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্টের ড্র আগামী মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করছে আইসিসি। মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল উঠবে সুপার এইটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারত রয়েছে এক নম্বরে। সাত নম্বরে রয়েছে পাকিস্তান, ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। ভারত এবং পাকিস্তান ছাড়া আর কোনও টেস্ট খেলুড়ে দেশ থাকবে না এই গ্রুপে।

 অন্যদিকে, শ্রীলংকার গ্রুপে থাকবে চারটি টেস্ট খেলুড়ে দেশ। ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলংকা। দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া, ১১ নম্বরে জিম্বাবুয়ে, ১২ নম্বরে আয়ারল্যান্ড আর ২০ নম্বরে ওমান। ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি। বাছাইপর্ব পেরিয়ে আসা ইতালি ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছে। গত বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে। ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের খেলতে হবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে।

 

 

কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / সন্ধা ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit