বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

ভূরুঙ্গামারীতে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওসি’র প্রেস ব্রিফিং

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচারিত বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে প্রকৃত ঘটনা জানিয়ে প্রেসব্রিফিং করেছেন ওসি আল হেলাল মাহমুদ।

বৃহস্পতিবার বিকালে ভূরুঙ্গামারী থানা আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) কখনো রাজনৈতিক পরিচয় ও কখনো সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার সহযোগীদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি, সরকারি কাজে বাঁধা ও মাদক ব্যবসা, অপহরণ, জুলাই গণঅভ্যুথ্যানে ছাত্রজনতার উপর হামলা এবং সর্বশেষ নাশকতার পরিকল্পনা সহ চারটি মামলা চলমান রয়েছে।

এসকল মামলায় তাকে গ্রেপ্তার করায় ওসি সহ ভূরুঙ্গামারী থানা পুলিশের বিরুদ্ধে তার সহযোগী একটি চক্র থানা পুলিশ ও ওসির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশ করে আসছে। যা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ওসি আল হেলাল মাহমুদ অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকরা পুলিশি কার্যক্রমকে বিতর্কিত করার জন্য  কয়েকজন বিতর্কিত সাংবাদিককে ব্যবহার করছেন। আনোয়ারের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম জানান, কথিত সাংবাদিক আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আনোয়ার হোসেন আরিফ ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। উপজেলা জামায়াত ইসলামের আমীর আনোয়ার হোসেন জানান, আমার জানা মতে ওসি আল হেলাল মাহমুদ মানুষ হিসেবে  ভালো । মামলা বাণিজ্যের সাথে তার কোনো সংশ্লিষ্টতা আমরা দেখিনাই।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit