শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

শার্শায় বিএনপি কর্মিকে কুপিয়ে জখম, ৮/১০টি দোকান ভাংচুর

শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বিএনপি’র এক কর্মিকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় শার্শার গোড়পাড়া বাজারে। আহহ বিএনপি কর্মি গোলাম মোস্তফা (৫৭)কে স্বজনেরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গোলাম মোস্তফা গোড়পাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। সে গোড়পাড়া বাজারে দীর্ঘদিন ধরে সার ও কীটনাশকের ব্যবসা করে। সে গোড়পাড়া ওয়ার্ড বিএনপি সদস্য।

আহত গোলাম মোস্তফার ভাইপো আবু জার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজা, তার ছেলে সুমন, ভাইপো তোতা, কন্দবপুর গ্রামের ইয়াছিরম শাহীনসহ ১০/১২জন দূর্বৃত্ত লোহার রড, রামদা, লাঠি নিয়ে আচমকা গোড়পাড়া বাজাওে হামলা করে। এসময় দূর্বৃত্তরা গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করে। ভাংচুর করে বাজারের ৮/১০টি ব্যবসা প্রতিষ্ঠান। তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদে বাজারের সাধারন ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করে।

সাধারন ব্যবসায়ীদের অভিযোগ শার্শা পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভুমিকা না থাকায় দীর্ঘ দিন ধরে গোড়পাড়া ও কন্দবপুর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বেড়েই চলেছে। বিষযটি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনা স্তল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit