শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

মোদির পা ছুঁয়ে সালাম ঐশ্বরিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অনুষ্ঠান মঞ্চে নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর সেই গুরু ও নিজের জাতপাত নিয়ে বক্তব্য দেন অভিনেত্রী। ঐশ্বরিয়া বলেন, তিনি শুধু একটি ধর্ম ও একটি জাতকেই বিশ্বাস করেন। আর সেটি হলো— মানবতা ও ভালোবাসা। তিনি বলেন, আমি মনে করি, মানবতাই সব থেকে বড় ধর্ম। আর ঈশ্বর একটাই— তিনি সর্বত্র আছেন।

সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা বলে জানান ঐশ্বরিয়া। বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার পর থেকেই ঐশ্বরিয়া নানা সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন। যদিও গত কয়েক বছর তাকে পোশাক নির্বাচন কিংবা চেহারার গড়ন নিয়ে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু কোনো ধরনের নেতিবাচক কথায় মন দিতে চান না অভিনেত্রী। মানুষের জীবন গঠনে পাঁচটি কাজে এককের ওপর জোর দেন ঐশ্বরিয়া। তিনি বলেন, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, একাগ্রতা, শ্রদ্ধা এবং বৈষম্যের মধ্যেও ঐক্য— এই পাঁচটি একক দিয়েই মানুষের জীবন গঠিত হয়।

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ সন্ধা ৭:৩৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit